সুন্দরবনের পাশে আমার বাড়ি শৈশবে দেখেছি, কীভাবে বাঘের ভয় আর নদীর জোয়ার উপেক্ষা করে মৌয়ালরা যেতেন মধু সংগ্রহে। কেউ ফিরতেন হাসিমুখে মধু হাতে, কেউ ফিরতেন না—এই ভয় ছিল প্রতিদিনের সঙ্গী।
এই ভয়, এই সংগ্রাম আমার কাছে গল্প নয়—এটা আমার চোখের দেখা বাস্তবতা।
তখন বুঝিনি—এই ভয়, এই প্রকৃতি, একদিন আমার জীবনের অংশ হয়ে যাবে। আমাদের সাহসী টিম সেই পথেই হাঁটে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃতির শ্রেষ্ঠ উপহার—খাঁটি মধু সংগ্রহ করতে।
আপনাদের হাতে ১০০% খাঁটি, সুন্দরবনের এই অমূল্য রত্ন পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা আমার শিকড়, এটা আমার দায়িত্ব, আর আপনাদের প্রতি আমার দেওয়া একটি অটুট বিশ্বাসের গ্যারান্টি।
আমরা আমাদের প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি আপনি ডেলিভারি পাওয়ার পর কোনো প্রোডাক্ট ভাঙা বা নষ্ট অবস্থায় পান, আমরা আপনাকে রিফান্ড বা এক্সচেঞ্জ অফার করি।
রিফান্ড পলিসি :
প্রোডাক্ট পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
প্রমাণ স্বরূপ ছবি সহ আপনার সমস্যা জানালে আমরা দ্রুত রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করব।
রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে, পুরো অর্থ আপনার পেমেন্ট পদ্ধতিতে ফিরিয়ে দেয়া হবে।
এক্সচেঞ্জ পলিসি:
যদি আপনি ভাঙা বা নষ্ট প্রোডাক্ট পান এবং আপনি এক্সচেঞ্জ চান, তাহলে আমাদের সাথে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে হবে।
নতুন প্রোডাক্টের জন্য এক্সচেঞ্জ করা হবে এবং পুরনো প্রোডাক্ট ফিরিয়ে নেওয়া হবে।
আমরা চাই আপনার অভিজ্ঞতা সর্বদা সন্তোষজনক হোক। যদি কোনো কারণে আপনার প্রোডাক্টে সমস্যা ঘটে, আমাদের গ্রাহক সেবা টিম দ্রুত সমাধান প্রদান করবে।