আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, কালিজিরায় সকল প্রকার রোগের উপশম আছে, তবে ‘আস্সাম’ ব্যতীত। আর ‘আস্সা-ম’ হলো মৃত্যু। এর ‘আল হাব্বাতুস্ সাওদা’ হলো (স্থানীয় ভাষায়) ‘শূনীয’ (অর্থাৎ কালিজিরা)। (মুসলিম, হাদিস : ৫৬৫৯)
হাদিস এবং কোরআনের ভাষ্যমতে কালোজিরাকে সকল রোগের মহাঔষধ বলা হয়েছে তাই নিঃসন্দেহে সেই ফুল থেকে সংগ্রহিত মধু অনেক উত্তম।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের জন্য জান্নাতের যেসব খাবার পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মধু। এতে রয়েছে অসংখ্য রোগের শেফা।আল্লাহর হুকুম, রহমত ও কুদরতে মধু প্রতিটি রোগের ওষুধ। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন : “…তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।…” (সুরা আন-নাহল, আয়াত : ৬৮ ও ৬৯)।
মধুর উপকারিতাঃ
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- মধু কোষ্ঠকাঠিন্য দূর করে
- ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে
- রক্ত পরিশোধন করে
- শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে
- জিহ্বার জড়তা দূর করে
- মধু মুখের দুর্গন্ধ দূর করে
- বাতের ব্যথা উপশম করে
- মাথা ব্যথা দূর করে
- শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে
- গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে
- ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না
- শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে
আমরা আমাদের প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি আপনি ডেলিভারি পাওয়ার পর কোনো প্রোডাক্ট ভাঙা বা নষ্ট অবস্থায় পান, আমরা আপনাকে রিফান্ড বা এক্সচেঞ্জ অফার করি।
রিফান্ড পলিসি :
প্রোডাক্ট পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
প্রমাণ স্বরূপ ছবি সহ আপনার সমস্যা জানালে আমরা দ্রুত রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করব।
রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে, পুরো অর্থ আপনার পেমেন্ট পদ্ধতিতে ফিরিয়ে দেয়া হবে।
এক্সচেঞ্জ পলিসি:
যদি আপনি ভাঙা বা নষ্ট প্রোডাক্ট পান এবং আপনি এক্সচেঞ্জ চান, তাহলে আমাদের সাথে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে হবে।
নতুন প্রোডাক্টের জন্য এক্সচেঞ্জ করা হবে এবং পুরনো প্রোডাক্ট ফিরিয়ে নেওয়া হবে।
আমরা চাই আপনার অভিজ্ঞতা সর্বদা সন্তোষজনক হোক। যদি কোনো কারণে আপনার প্রোডাক্টে সমস্যা ঘটে, আমাদের গ্রাহক সেবা টিম দ্রুত সমাধান প্রদান করবে।